যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

0

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় ছোট ট্রাকের ধাক্কায় নির্মল কান্তি মজুমদার (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।

নির্মল কান্তির মেয়ে রুমা মজুমদার জানান, তার বাবা দেশের বাড়ি পিরোজপুর থেকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে হাঁটতে বের হন তার বাবা। পরে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার কথা জানতে পারেন। ঢামেক পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ  ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.