রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে নিহত ১৬

0

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে  রংপুরের পীরগঞ্জে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পোশাক শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ওপরে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরো চারজন। গুরুতর আহত আটজনকে পীরগঞ্জসহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। ওসি আরো জানান, নিহত সবার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.