রাঙ্গামাটিতে মায়ের ঔষুধ আনতে গিয়ে গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা

0

কাপ্তাই প্রতিনিধি: ক্লোন ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে ভর্তি মায়ের ঔষধ আনার আগেই রাসেল ওরফে সাদ্দাম এক

ছাত্রলীগ নেতা কাপ্তাই থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
ঘটনাটি ঘটেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায়। রোববার (৮ ডিসেম্বর) রাসেলের মা রহিমা বেগম পরপারে চলে যায়।

জানা যায়, রাসেল ওরপে সাদ্দাম কাপ্তাই ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ছিলেন। গত ৫ই আগষ্ট এর পূর্বে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় কাপ্তাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এদিকে সাদ্দামের পিতা মো. তাজুল ইসলাম ও বড় বোনের সাথে কথা হলে তারা জানান, সাদ্দাম সম্পূর্ণ নির্দোষ। সে ছাত্রলীগ করতো কিন্তু কখনো কোন হামলায় জড়িত ছিলোনা।
ছেলে কারাগারে গিয়েছে এই খবর শুনে ক্লোন ক্যান্সারে আক্রান্ত মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে।

সাদ্দামের বড় বোন জানান, গত শুক্রবার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকাকালীন কাপ্তাই বড়ইছড়ি সদরে ঔষুধ আনতে গেলে ছোট ভাই সাদ্দামকে গ্রেপ্তার করেন পুলিশ। পরে তাকে কাপ্তাই থানা হতে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ভাই সাদ্দাম কারাগারে থাকায় মাকে শেষ দেখাও দেখতে পারেনি বলে কান্না বিজড়িত কন্ঠে ভেঙ্গে পড়েন বড় বোন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাসুদ(ওসি)জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সে বর্তমানে রাঙ্গামাটি কারাগারে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.