রাজধানীর চকবাজার পশ্চিম ইসলামবাগ এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আমেনা (৫৫), পূত্রবধূ শিরিন (৩০), শিরিনের মেয়ে আফরিন (০৪)। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।