রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে আলার (৪৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
ডিএমপি পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৪টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তার কাছ থেকে নয়টি পিস্তল, একটি শুটার গান, নয়টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের হয়েছে।