রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, নেভাতে পাঁচটি ইউনিট কাজ করছে

0

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পর দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.