সমাবেশে বাধা দিতেই বাস বন্ধ করেছে সরকার: ফখরুল

0

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের সমাবেশ বন্ধ করতেই সরকার দূরপাল্লার এবং নগর পরিবহন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সকাল থেকেই খবর পাচ্ছি বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়ক বন্ধ করেছে যেন নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বন্ধ করতেই এই কৌশল নেয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপির সমাবেশে বাধা দিতেই সরকার এই কাজ করেছে। তবে, হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়ে একে সফল করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.