রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লামিসা নওরিন পুষ্পিতা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সুত্রে জানা যায়, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে রামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
বিভাগ ও সহপাঠী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মেসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে (রামেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি খুলনায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মরদেহ মেডিকেলের মর্গে আছে। নিহত শিক্ষার্থীর বাবার সাথে আমার কথা হয়েছে, তিনি আসছেন। তার সঙ্গে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।