রাসায়নিক অস্ত্র হামলা করলে চড়া মুল্য দিতে হবে সিরিয়াকে-যুক্তরাষ্ট্র

0

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ রাসায়নিক অস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছেন- এমন তথ্য পাওয়ার কথা জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে রাসায়নিক হামলার আগে যে ধরনের তৎপরতার তথ্য এসেছিল, এবারও একই ধরনের কর্মকাণ্ডের খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে হোয়াইট হাউজের ভাষ্য।এর পরিণামে ব্যাপক গণহত্যার মতো পরিস্থিতি হবে। হোয়াইট হাউস গতকাল সোমবার হুঁশিয়ার করেছে, এমন হামলা হলে সিরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

এএফপির খবরে জানানো হয়, হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি যে ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আরেকবার গণহত্যা চালায়, তাহলে আসাদ ও তাঁর সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের খান শেইখৌনে গত ৪ এপ্রিলের ওই রাসায়নিক হামলায় ৮৯ জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ওই ঘটনার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করে।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্যসাগরে অবস্থানরত দুটি যুদ্ধজাহাজ থেকে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার হামস প্রদেশের শায়রাত বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ওই বিমানঘাঁটি থেকেই রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার ওই বিবৃতিতে বলেন, আমরা আগেই, ইরাক ও সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্যই যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। মিস্টার আসাদ যদি রাসায়নিক অস্ত্র দিয়ে আরও একটি গণহত্যা চালান, তাহলে তাকে এবং তার বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বরাবরই শেইখৌনে গ্যাস হামলার পেছনে তার বাহিনীর হাত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। আর ক্ষেত্রেও তিনি পুরনো মিত্র রাশিয়াকে পাশে পাচ্ছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর গত ছয় বছরে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় ৫০ লাখ সিরীয় পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন এবং ৬০ লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুতে পরিণত হয়েছেন বলে জাতিসংঘের হিসাব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.