রোটারিয়ান রেজাউর রহমান পারভেজ রোটারী জেলা ৩২৮২ এর শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

0

রোটারী ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি রোটারিয়ান রেজাউর রহমান পারভেজ রোটারী বর্ষ ২০১৬-১৭ সনে রোটারী ক্লাব অব চিটাগাং সিটি আন্তর্জাতিক দিক নির্দেশনায় রোটারী জেলা বাংলাদেশ ৩২৮২ অ লে মানব সেবামূলক কার্যে বিভিন্ন প্রজেক্টে ৮টি পুরস্কার লাভ করেন। তিনি রোটারী জেলা ৩২৮২ এর শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। রোটারী ক্লাব অব চিটাগাং সিটি চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট উত্তম কুমার দত্ত ২০১১ সনে উক্ত ক্লাব প্রতিষ্ঠার পর এ সময়ে রোটারী জেলা ৩২৮০ এর সমগ্র বাংলাদেশের সভাপতি রোটারিয়ান খুরশেদ আলম গোল্ডেন এওয়ার্ড অর্জন করেন।
জানা যায়, চট্টগ্রামের মধ্যে সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মকান্ডে এই রোটারী ক্লাব অব চিটাগাং সিটি ব্যাপক অবদান রেখে চলেছে। ইতিমধ্যে এই সংগঠনের অবদানের কথা সুশীল সমাজে ছড়িয়ে পড়েছে। এই ক্লাবের প্রতিষ্ঠাতা এডভোকেট উত্তম কুমার দত্ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের মুখেও উচ্চারিত হচ্ছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.