রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি : ইনু

0

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাদেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন।’

তথ্যমন্ত্রী আজ কুষ্টিয়া সার্কিট হাউসে ‘ভাসান চর হবে আত্মঘাতী’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘রোহিঙ্গাদের উদবাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলাতে পূর্নবাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ সময় জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী কুষ্টিয়া মিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যোগদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.