লন্ডনের ক্যামডেন লক মার্কেটে আগুন

0

লন্ডনের উত্তরাঞ্চলে ক্যামডেন লক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭০ জন অগ্নিনির্বাপককর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ক্যামডেন লক মার্কেট পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।

বিবিসির খবরে জানা যায়, আজ সোমবার ভোরে আগুন লাগে। লন্ডন ফায়ার ব্রিগেড বলছে, ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কাছের ভবনগুলোতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, তাঁরা এখনো পর্যন্ত আহত কাউকে পাননি। তবে ঘটনাস্থলে আছে। মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে আছে।

২৪ বছরের প্রত্যক্ষদর্শী জোন রাইবস বলেন, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আমি আগুন দেখেছি। আমরা রাস্তার কাছে থাকা ট্রাফিক পুলিশকে ডেকেছি। কারণ আগুন খুব বিপজ্জনক ছিল। বাতাসের কারণে আশপাশের এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোতে রেস্তোরাঁ ও রান্নাঘর রয়েছে। আমরা ভয় পাচ্ছি ভবনগুলো বিস্ফোরিত হতে পারে।
অ্যাম্বুলেন্স সংস্থা বলছে, ঘটনাস্থলে চিকিৎসক দল ও হ্যার্জাডাস অ্যারিয়া রেসপন্স টিম পাঠানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.