লন্ডনে সন্ত্রাসী হামলার দায় স্বীকার আইএসের

0

নির্বাচনের মাত্র চার দিন আগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সিরিজ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদ সংস্থা আমাক এ তথ্য দিয়েছে।

এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার পৃথকভাবে লন্ডন হামলা সফল করেছে।  

এদিকে শনিবার টেলিগ্রামের এক বার্তায় আইএস যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেসব দেশ হামলায় অংশ নিচ্ছে, তাদের ‘ক্রসেড’ আখ্যা দিয়ে পবিত্র রমজান মাসে হামলা বাড়ানোর আহ্বান জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, লন্ডনের মতো ট্রাক, ছুরি ও বন্দুক নিয়ে ক্রুসেডদের রুখে দিতে হবে।  

মধ্যপ্রাচ্য ছাড়াও বিগত দুই বছর ধরে আইএস ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও যুক্তরাষ্ট্রে হামলা বাড়িয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.