শহীদ এন.এম.এম.জে কলেজ ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে শরবত ও খেজুর বিতরণ

0

চট্টগ্রাম বাকলিয়া কর্ণফুলী সেতু এলাকায় শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে রোজাদার বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারী মাঝে মাস ব্যাপি শরবত ও খেজুর বিতরণ করা হচ্ছে। নগর যুবলীগ নেতা ও ওমরগণি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মো. সালাউদ্দিনের সার্বিক সহযোগীতায় প্রথম রমজান থেকে এ কর্মসূচি চালু করা হয়।
কর্ণফুলী সেতু এলাকায় ৫ জুন সোমবার শরবত ও খেজুর বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতাদের উদেশ্যে বক্তব্যে রাখেন ৩৫ নং বক্সিরহাট ওর্য়াড ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান, শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কলিম উল্লাহ, আহবায়ক আজমীর শাহ, কলেজ ছাত্রলীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক ইমাম হোসেন, যুগ্ন আহবায়ক হোসাইন মো. আবদুল্লাহ, যুগ্ন আহবায়ক রকি ভট্টচার্য, সিনিয়র সদস্য নাছির, জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা আবিদ, বাপ্পু, আরিফ, আরমান, পার্থ সরকার প্রমূখ।
এসময় যুবলীগ নেতা এমদাদুল হক রায়হান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাই বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে মানব জাতির কল্যাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.