শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পায় : কৃষিমন্ত্রী

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পায়।

আজ মঙ্গলবার শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী যুবলীগ আয়োজিত মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী আগাশী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয় চলবে রাত ৮ টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিশ্বনেত্রী। বিশ্বনেতারা তাঁকে খুবই গুরুত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল। তাই অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ় মনোবল নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে। এর উদাহরণ হিসেবে শহীদ নূর হোসেন।

যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ হাসতে হাসতে জীবন দিয়ে গেছে। এর উদাহরণ হিসেবে শহীদ নূর হোসেন।

কৃষিমন্ত্রী বলেন, যখন প্রধামন্ত্রী শেখ হাসিনার পরিবারের তুলনা অন্য কোন পরিবারের সাথে করা হয় আমি তখন অবাক হই। এখানে তুলনা হয় কিভাবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল যে উচ্চতায় গেছে তাদের সঙ্গে হাওয়া ভবন সৃষ্টিকারি, মানিলন্ডারিং মামলার আসামীদের তুলনা হতে পারে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.