মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ বলেছেন শেখ হাসিনার অধিনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা। বাংলাদেশে আর কোন ৫ জানুয়ারীর মতো নির্বাচন অনুষ্ঠিত হবেনা। দেশের জনগন ক্ষমতাসীনদের অত্যাচারে অতিষ্ঠ। এদের কাছ থেকে মুক্তি পেতে চায় এ দেশের মানুষ । দেশে কোন ভোটাধিকার নেই। মানুষ ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায়না। বিএনপি জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করছে, করবে, প্রয়োজনে আরও রক্ত দেবে তবুও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এ সরকারের অধিনে কোন দল নির্বাচনে যাবেনা। তারা ৫ জানুয়ারীর মত নির্বাচন করে আওয়ামীলীগ মসনদে যেতে চায়। তারা গণতন্ত্রে বিশ্বসী না।
(২৪ জুন) শনিবার নিজ জন্মস্থান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পরানদিঘী গ্রামে জোটের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে এসব কথা বলেন।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, নবাবগঞ্জ বিএনপি নেতা ডা. মশিউর, বিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কমর সেলিম, বিএনপি নেতা তোছাদ্দেক হোসেন তোছা এবং রেজাউল করিম।
নূরে আলম সিদ্দিকী বলেন, জোট ক্ষমতায় আসলে এবং ডা. জাহিদ এমপি হলে মন্ত্রী হবেন। তখন অবহেলিত এলাকার উন্নয়ন ঘটবে। ক্ষমতায় না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। এ কারনে তাকে আগামীতে ৪ থানার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বক্তব্যের পর ডা. জাহিদের কাছে উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন দিনাজপুর-৬ আসনের এমপি বরাদ্দ একায় ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন।
বিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কমর সেলিম বলেন, দিনাজপুর-৬ আসনে বিএনপির হারানো গৌরব ফিরে আনতে হলে ডা. জাহিদের বিকল্প নেই। এ আসনে ডা. জাহিদ প্রার্থী হলে নিজ দল এবং জোট থেকেও কেউ বিরোধিতা করবেনা।
এ সময় অন্যান্য বক্তরা ডা. জাহিদকে দিনাজপুর-৬ আসনের প্রার্থী হবার অনুরোধ জানান।
ডা. জাহিদ বলেন, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নিবেন। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না। তবে আপনারা রাজপথে থাকবেন একদিন বিজয় হবেই।