শ্যামনগর কৈখালীতে খু‌নের ২ দিন পর মৎস্য ব্যবসায়ী‌র লাশ উদ্ধার

0

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপ‌জেলার কৈখালী ইউ‌নিয়‌নে মোঃ ইয়া‌ছিন না‌মের এক মৎস্য ব্যবসায়ী‌কে খু‌নের ২ দিন পর নদী থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। খু‌নের সা‌থে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে ম‌নির না‌মে একজন গ্রেফতার হ‌য়ে‌ছে ব‌লে থানা সূ‌ত্রে জানা যায়।

ঘটনার বিবর‌নে জানা যায় যে, কৈখালী ইউ‌নিয়‌নের পৃর্ব কৈখালী গ্রামের মোঃ ম‌জিবর গাজীর পুত্র মোঃ ইয়া‌ছিন ৩০ দীর্ঘ বছর যাবৎ মৎস্য ব্যবসা ক‌রে আস‌ছিল । তা‌রি প্রে‌ক্ষি‌তে সে বি‌ভিন্ন মানুষের নিকট টাকা প্রদান করত।

মৃত ইয়া‌ছি‌নের মাতা মোছাঃ ম‌নোয়ারা বি‌বি ও স্ত্রী সা‌বিনা জানান, সোমবার রাত্র আনুমা‌নিক নয় ঘ‌টিকার সময় একই গ্রা‌মের মোঃ সাহাদাৎ হো‌সে‌নের পুত্র বিল্লাল ও মোঃ আনছার গাজীর পুত্র ফারুক ইয়া‌ছিন‌কে পাওনা টাকা দেওয়ার নাম ক‌রে ডে‌কে নি‌য়ে যায়। তারা আরও ব‌লে বিল্লাল ও ফারু‌কের কা‌ছে ইয়া‌ছিন ৫০,০০০/ হাজার টাকা পা‌বে। রা‌ত্রে ইয়া‌ছিন ঘ‌রে না ফির‌লে মঙ্গলবার অ‌নেক স্থা‌নে তা‌কে খোজাখু‌জি ক‌রে না পে‌লে ঐ দি‌নে তার ভাই মহাসীন বাদী হ‌য়ে মোঃ সাহাদ‌াৎ এর পুত্র বিল্লাল , মোঃ আনছার গাজীর পুত্র ফারুক , ইলা‌হি গাজীর পুত্র আ‌মিনুর , শুকুর আলী গাই‌নের পুত্র ফি‌রোজ গাই‌নের বিরুদ্ধে শ্যামনগর থানায় এক‌টি অপহরন মামলা দা‌য়ের ক‌রেন।

আজ বুধবার আনুমা‌নিক ভোর ৫’৩০ মি‌নি‌টের দি‌কে প‌শ্চিম সুন্দরবন সংলগ্ন ভীমরুলখালী খা‌লের মু‌খে মৎস্য আহরন করার সময় কা‌লিঞ্চী গ্রা‌মের বনজী‌বি হা‌কিম, সাত্তারসহ বেশ ক‌য়েকজন জে‌লে নদী‌তে ইয়া‌ছি‌নের ভাসমান লাশ দে‌খে বিষয়‌টি হা‌কিম তার খালা‌তো ভাই‌কে অবগত কর‌লে সে ইয়া‌ছি‌নের বাড়ী‌তে জানায়।

ইয়া‌ছি‌নের চাচা ইস্রা‌ফিলসহ ৪/৫জন পাচনদীর মোহনার ভ‌ীমরুলখালী নামক স্থান থে‌কে সকাল আনুমা‌নিক ৭’৩০ মি‌নি‌টের দি‌কে ইয়া‌ছি‌নের লাশ উদ্ধার ক‌রে বাড়ী সংলগ্ন মাদার নদীতে নি‌য়ে আ‌সে। বিষয়টি শ্যামনগর থানা‌কে অবগত কর‌লে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে মাদার নদী থে‌কে ইয়া‌ছি‌নের মৃত দেহ উদ্ধার ক‌রে।

এস,আই আশরাফুল লা‌শের সুরত হাল করার সময় ইয়া‌ছি‌নের মাথায় চার‌টি ও হা‌তে এক‌টি কো‌পের দাগ ও দুই চোখ খোচা‌নো দেখা যায়। ইয়া‌ছি‌নের লা‌শের খবর পাওয়ার প‌রে একই গ্রা‌মের আব্দুল এর পুত্র মোঃ ম‌নির পালি‌য়ে যাওয়ার সময় পৃর্ব কৈখালী মোহাম্মাদিয়া মস‌জি‌দের পাশ থে‌কে এলাকাবাসী ধ‌রে পুলি‌শে সপর্দ ক‌রে।

এ বিষ‌য়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ম‌নির আমা‌দের কা‌ছে জবানব‌ন্দি দি‌য়ে‌ছে সে ইয়া‌ছিন হত্যা কা‌ন্ডের সা‌থে জ‌ড়িত। খু‌নের সা‌থে আর কারা জ‌ড়িত সে বিষ‌য়ে তা‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে এবং থানায় এক‌টি হত্যা মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.