শ্রীনগরে ঈদের নামাজ আদায় করার পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

0

ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ঈদের নামাজ আদায় করার পর ঈদগাহের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার শ্রীনগর ঈদগাহের বাইরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছুড়েছে। এ ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.