সংকটপর্ণাবস্থায় আহমদ শফী : দেশবাসীর কাছে দোয়া কামনা

0

হেফাজত ইসলামের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শাররিক অবস্থার অবনতি হয়েছে। সংকটপর্ণবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

তাঁর বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফের বরাত দিয়ে হেফাজতের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়ে শাহ আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মাওলানা মুহাম্মদ ইউসুফ সোমবার দুপুরে বলেন, সকালে হৃদরোগ ও শাস কষ্ট বৃদ্ধি পেলে হুজুরকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর- এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।
হুজুরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ডাঃ শামিম বক্স, ডাঃ কামাল আহমেদ ও ডাঃ ইব্রাহিমসহ সিনিয়র চিকিৎসকদের বিশেষ টিম।তিনি আরও জানান, বর্তমানে শাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি।

এছাড়াও প্রবীণ এ আলেম বিশ দিন যাবৎ মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেয়া হচ্ছে।
এক পর্যায়ে মাওলানা ইউসুফ ডুকরে কেঁদে ফেলেন এবং আল্লামা আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার দ্রুত আরোগ্যের জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.