সংসদ ভেঙে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না-ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন।

আজ শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন।

ফখরুল বলেন, ’নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সহায়ক সরকার, সেনা মোতায়েন ও সংসদ ভেঙে দেয়ার উদ্যোগ সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে বিএনপি প্রত্যাশা করে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার যদি অর্জন না হয়, সংসদ ভেঙে দেয়া না হয় এবং নির্বাচনে সেনা মোতায়েন যদি না করা হয়, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে করে আগের সংকট থেকেই যাবে।

মির্জা ফখরুল আরো বলেন, আমি আগেই বলেছি, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো ও আইওয়াশ। সুতরাং সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করার সময় যুবদ‌লের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.