Thursday, August 6

সরকারের পদত্যাগ জন্য হরতালের ও বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

0

ঢাকায় চার স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

আজ শনিবার ডামি নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করে বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, রাজারবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা মসজিদ পর্যন্ত, রাজধানীর পল্টনে, বনশ্রী কাজীপাড়া পিবিআই রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগরের সব নেতারা এবং (জোন-০১,০২,০৩,০৫,০৬) এর আওতাধীন থানা ও ওয়ার্ডের সকল নেতারা।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.