সাদুল্যাপুরে মৎস কর্মকর্তা কর্তৃক মাছের পোনা অবমুক্ত

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি উন্মুক্ত বিলে গতকাল সরকারী ভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস কর্মকর্তা আইরিন ছিদ্দিকা। 
মৎস্য বিভাগের আয়োজনে পোনা অবমুক্ত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনা মূল্যে মাছের পোনা অবমুক্ত করে পরবর্তিতে সাধারণ জনগনের আমিষের চাহিদা পুরনের জন্য সরকারী ভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। মাছে ভাতে বাঙ্গালী এই প্রবাদটি যেন ইতিহাস থেকে মুছে না যায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব
আলী, স্থানীয় মৎস্য চাষী মমতাজ উদ্দিন মাষ্টার, মোক্তার হোসেন, রুবেল মিয়া, ক্ষেত্র সহকারী তিতাস সরকার ও শামীম হোসেন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.