সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিপুল দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ৪

0

সীতাকুন্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, শনিবার ভোর রাতে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর পাহাড়ে একটি দেশীয় অস্ত্র তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়।
অস্ত্র তৈরীর সাথে জড়িত ৪ আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের পুত্র কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ রুমন (২৫), সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর গ্রামের মোঃ মোর্শেদের পুত্র মোঃ আশিক (৩৫) এবং নোয়াখালী হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আমির ইসলাম (৪০)।
তথ্য সুত্রে জানা যায়, অভিযানে একটি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ০৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১টি, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ ০২টি, মেগাফোন ০১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ০৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয় বলে সীতাকুণ্ড থানার ওসি মোঃ মজিবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, দেশীয় অস্ত্র তৈরী, উদ্ধার ও গ্রেপ্তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এলাকাবাসীর ভুক্তভোগী কয়েকজন বলেন,  আটককৃত কামরুল হাসান রেদোয়ান (৩৫) এলাকার মানুষকে জিম্মি করে তার অনুগতদের দিয়ে চাঁদা আদায় করতেন। চাদা দিতে রাজী না হলে তাদের উপর নির্যাতন চালাতেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.