সীমান্তে ২৬০ আফগান অভিবাসীকে হত্যা করল ইরান

0

ইরানের সীমান্তে বর্বরোচিত গুলির ঘটনায় ২৬০ জনেরও বেশি আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে এই অভিবাসনপ্রত্যাশীদের হত্যা করেছে।

আফগান সম্প্রচারমাধ্যম অ্যারিয়ানা নিউজের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর দল রোববার সন্ধ্যায় আফগানিস্তান ও ইরানের মধ্যে কালগান-সারাভান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সীমান্তরক্ষী বাহিনী ওই দলের ওপর নির্বিচারে গুলি চালায় বলে জানা গেছে, যার ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হালুশ দাবি করেছে, এ ঘটনায় কমপক্ষে ২৬০ জন আফগান নাগরিক নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, সরকার এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.