সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

0

আফ্রিকার সুদানে সৃষ্ট সরকারবিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী।
১২ জানুয়ারি বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।
গত বছরের ১৯ ডিসেম্বরে সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করে।
মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য রাজধানী খার্তুমসহ সারা দেশের হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসেন।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’
অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ সংখ্যা ২২ জন বলা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক নিহত হয়েছেন।
এ ছাড়া গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছে সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও নগদ অর্থ সংকটের কারণে গত ডিসেম্বরে এ আন্দোলনের সূত্রপাত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.