হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা ডিবি পুলিশ সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে দুই গাঁজা চাষিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিবি পুলিশ কাপাসিয়া ইউনিয়নের উজান বুড়াইল গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে গাঁজা চাষি মোতালেব আলী ও কাজিয়ার চর গ্রামের নবাব আলীর ছেলের গাঁজা চাষি সমশের আলীকে গ্রেফতার করে। এ সময় তাদের বাড়ি থেকে দুইটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। অভিযান পরিচালনা করেন ডিবি ওসি মাসুদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই প্রতাপ সিংহ, বিকাশ চন্দ্র, এএসআই মানিক সরকার, আসাদ মিয়া, ডিএসবি আব্দুর রহিম। এনিয়ে সুন্দরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।