সুন্দরগঞ্জে সেনাবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্টে ১১ যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন

0

 শামসুর রহমান হৃদয়, নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: সুন্দরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার ( ৩০ জানুয়ারি)  সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সুন্দরগঞ্জ তিনমাথা তেলের পাম্প মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালনা, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী এবং গাইবান্ধা জেলা পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ৫টি যানবাহন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় ৩টি যানবাহন, তিনজন বহনের দায়ে ১টি মোটরসাইকেল, সিটবেল্ট ব্যবহার না করায় ১টি প্রাইভেটকার এবং ঝুঁকিপূর্ণভাবে মালামাল পরিবহনের দায়ে ১টি মাঝারি ট্রাকসহ মোট ১১টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হয়।

দুই ঘণ্টাব্যাপী এ বিশেষ চেকপোস্ট ও অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনী ও গাইবান্ধা জেলা পুলিশের এই যৌথ অভিযানকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.