সুযোগ থাকা সত্ত্বেও দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি : প্রধানমন্ত্রী

0

আজ রবিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

তিনি বলেন, বহু আগেই ডিজিটাল দেশগুলোর কাতারে থাকত বাংলাদেশ। অথচ অজ্ঞতার কারণে সুযোগ থাকা সত্ত্বেও দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি।

শেখ হাসিনা বলেন, দুইবার বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের। কিন্তু অজ্ঞতার কারণে তা নাকচ করে দেশকে পিছিয়ে দিয়েছে বিএনপি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় আজ দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কুয়াকাটায় স্থাপন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.