কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ে ৩দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)এর আয়োজনে এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করে
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান আহমেদ। প্রধান অতিথি ছিলেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ প্রিন্স বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে এসএএও, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা, তথ্য সেবা সহকারী, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী সহ ৩০ জন ব্যক্তি অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়।