সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

0

বৃহস্পতিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত বাংলাদেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ইউএনবি জানায়, সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই দাম্মামের আল হাবিব ক্যাটারিং সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ফখরুল ইসলামের বরাতে ইউএনবি জানিয়েছে, আল হাবিব ক্যাটারিং সার্ভিসের ১৭ কর্মী দাম্মাম থেকে মদিনায় হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে শাগরা এলাকায় তাদের গাড়ির চাকা ফেটে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.