সৌদি ভিক্ষুকের সম্পত্তি যখন ১৩ কোটি টাকা!

0

বছর তিনেক আগে মারা গেছেন সৌদি আরবের এক শতায়ু ভিখারিনী। নাম এইশা। বয়স হয়েছিল ১০০ বছর। জীবনের শেষ অর্ধ শতক ধরে তিনি জেদ্দার পথে ভিক্ষা করতেন। মারা যাওয়ার পর দেখা গেল তার সম্পত্তির মোট পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা।

রাশি রাশি রিয়েল ছাড়াও দৃষ্টিহীন এইশা মালকিন ছিলেন চারটি বহুতল ভবনের। প্রত্যেকটি জেদ্দার আল বালাদ জেলায়। যার দাম প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া গয়না এবং সোনার মুদ্রা মিলিয়ে এইশার সম্পত্তি ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা।

এইশার পরিচিত এক ব্যক্তি আহমদ আল সাইদি জানিয়েছেন মা আর বোন ছাড়া এইশার কোনো পরিজন ছিলেন না। তারাও দুজনে ভিক্ষে করতেন। মা আর বোন মারা যাওয়ার পর তাদের সম্পত্তিও এইশার হাতে আসে। তারপরই তিনি কার্যত কুবেরের ভাণ্ডারের মালকিন হয়ে যান।
এত সম্পত্তির মালকিন হওয়ার পরেও এইশা কিছুতেই ভিক্ষাজীবীর জীবন ছাড়তে রাজি হননি। পরিচিতদের বহু অনুরোধ সত্ত্বেও। এইশার উইলে দেখা যায় তিনি সব সম্পত্তি দরিদ্রদের সেবায় উৎসর্গ করে গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.