সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

0

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদরা প্রতিহিংসা ও হানাহানিতে জড়িয়ে পড়ছেন।

শনিবার(২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও শহরের একটি কমিটিউনিটি সেন্টারে বাবা মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদ আয়োজিত সভায় বক্তব্যে বিএনপির মহাসচিব এই আহ্বান জানান।

বাবার রাজনৈতিক আদর্শ স্মরণ করে মির্জা ফখরুল এ সময় আরও বলেন, সেই সময়ে বাবার রাজনৈতিক মতাদর্শের বিপরীতে অবস্থান করেছিলাম। তার বিপরীতে অবস্থান করলেও কখনো তিনি বাধা দেননি। নতুন প্রজন্ম রাজনীতিতে আসতে পারে।

এ সময় মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতি পরিষদের প্রকাশনা স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.