স্বর্ণের দোকানে চুরির ঘটনা, ৪৫ ভরি স্বর্ণসহ মূল্যবান সামগ্রী লুট

0

মিলন,খোকসা নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার খোকসা থানার অদূরেই স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে খোকসা বাজারে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্বৃত্তরা অভিনব কৌশলে সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের সিন্দুক ভেঙে আনুমানিক ৪৫ ভরি স্বর্ণ, ২০০ ভরি রূপা ও নগদ ৩০,০০০ টাকা নিয়ে যায়।

দোকান মালিক মাসুমবিল্লাহ জানান, শুক্রবার দোকান বন্ধ থাকলেও মাঝে মাঝে দেখতে আসেন। বিকেল ৩টার দিকে এসে তালা ভাঙা অবস্থায় দোকান দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে খোকসা থানা পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতিতে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, যাতে চুরির দৃশ্য ধরা পড়ে।

এই ঘটনায় খোকসা বাজারের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের একাংশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম জানান, “আমাদের টহল পুলিশ সবসময় পাহারায় থাকে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা দ্রুত সময়ের মধ্যেই চোরকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হব।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.