স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যের ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে সিটি মেয়র

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যিনি নিজ ভাগ্য পবির্তনের জন্য আন্তরিক নন তার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবেনা। আজ যারা অসহায় বা নিঃস্ব তাদেরকে ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রমি হতে হবে এবং তাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলে কর্ম সংস্থানের সুযোগ পাওয়ার উপযুক্ত করতে হবে। তাহলে একদিন সমাজ থেকে দারিদ্র দুর হয়ে যাবে। মেয়র বিত্তবান সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহবান জনান । ২০ জুন ২০১৭ খ্রি. দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যের ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সিটি মেয়র এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবদুর রশিদ লোকমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মহসিন চৌধুরী, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আবদুস সাদেক নান্না,
সংগঠনের সাধারন সম্পাদক লায়ন নিজাম উদ্দিন, এম এ নেওয়াজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন মামুন, মফিজুর রহমান দুলাল, আশরা উল্লা আদিল, এম এম কামরান চৌধুরী, ওসমান ফারুক বিবলু, এস এম মুন্না শাহ, আইয়ুব চৌধুরী, জয়া চৌধুরী, এস এম মুন্না, আবু নাছের মুন্সি টুটুল, নাসির উদ্দিন, সালাউদ্দিন সাকিব, শাহীন খান, জাহেদ আলম, রাশেদুল ইসলাম, যিশু দাশ, আলাউদ্দিন বাবু, শাহবুদ্দিন সাইফু, ইমরান আরেফিন, তামজিদ কামরান, জিহান চৌধুরী, আকিব রায়হান। পরে মেয়র প্রায় দেড় শতাধিক এতিমদের হাতে ঈদ সামগ্রী ও বস্ত্র তুলে দেন।
প্রেস বিজ্ঞপ্তি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.