কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছ। বৃহস্পতিবার (২জানুয়ারী) ১০আর ই ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী ইউনিয়নের কৌশল্যা পাড়া এলাকায় শীতার্ত গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি এর তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কর মেজর নোমান আল-হাফিজ। শীতবস্ত্র পেয়ে শীতার্ত অসহায় লোকজন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।