সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় ফাহদ আল-জালাজেল বলেন, নিহতদের ৮৩ শতাংশ হজযাত্রী প্রয়োজনীয় অনুমতি ছাড়াই হজে গিয়েছিলেন। চলতি বছরের হজযাত্রায় মৃতের সংখ্যা ১ হাজার ৩০১ জনে পৌঁছেছে বলে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সৌদি স্বাস্থ্যমন্ত্রী আল-জালাজেল বলেছেন, এই অননুমোদিত হজযাত্রীরা তীব্র সূর্যের নীচে দীর্ঘ দূরত্ব হেঁটেছিলেন। তিনি বলেন, ‘তাপের কারণে অসুস্থ হয়ে পরা বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
’ আল-জালাজেল বলেছেন, নিহতদের পরিচয় যাচাই করা হয়েছে এবং তাদের মক্কায় সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়েছে। অনিবন্ধিত হওয়ায় হাজীদের তথ্যের ঘাটতি থাকার পরও এই সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে বরে তিনি জানান।
মন্ত্রী আরো বলেন, হজযাত্রীদের প্রায় ১.৩ মিলিয়নকে পরিষেবা প্রদান করেছে।কর্তৃপক্ষ ৪ লাখ ৬৫ হাজারের বেশি জনকে চিকিত্সা পরিষেবা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ৪১ হাজার জনের হজের জন্য অনুমোদন ছিল না।
সৌদি আরবে এই বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।