২৪ ঘন্টায়ও সন্ধান মেলেনি কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কিশোরের

0

কাপ্তাই প্রতিনিধিঃ ২৪ ঘন্টায়ও সন্ধান মেলেনি কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিখোঁজ কিশোরদের লাশ পাওয়ার অপেক্ষায় স্বজনসহ কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্বারকারী কর্মী, এলাকাবাসীরা অপেক্ষা করছেন।

চট্টগ্রাম থেকে আসা নিখোঁজ প্রিয়ন্ত দে এর জেঠা তাপস দে বলেন, ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। রাঙ্গামাটির কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রাম পাথরঘাটা একসাথে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে অবগত হই। এরপর খোঁজ খবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি। আমরা প্রশাসনের কাছে নিখোঁজ সন্তানদের মরদেহের সন্ধান চাই।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম লিডার মো. নজরুল ইসলাম জানান , মঙ্গলবার ঘটনারপর হতে বুধবার বিকাল পর্যন্ত তারা মরদেহের সন্ধান করে যাচ্ছে। নদীতে তলীয়ে যাওয়া দুই কিশোরের মরদেহ না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে। বুধবার মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকায় তারা পানিতে নামেনি বলে তিনি জানান।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে আসা ৯ জনের একটি কিশোর দল ইঞ্জিন চালিত বোট চন্দ্রঘোনা মিশনঘাট হতে ভাড়াযোগে নদীপথে কাপ্তাই ঘুরতে আসে। এক পর্যায়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় ৩ বন্ধু গোসল করতে নেমে ১ জন কিনারে উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন দুইজন নদীতে তলিয়ে যায়। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও তাদের কোন সন্ধান মেলেনি।এদিকে স্বাজনরা মঙ্গলবার হতে সন্ধান চালিয়ে যাচ্ছে মরদেহ উদ্বারের।প্রশাসনের পক্ষ ইতিমধ্যে সর্তকতামূলক নদীর কিনারে লাল কাপড় টাংগিয়ে দিয়েছে। উল্লেখ্য গত বছরও একই এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।এবং দুইদিন পর ভাসমান অবস্থায় কিছদূরে তাদের লাশ পাওয়া যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.