খাগড়াছড়ির প্রাইভেট জিপের ও অটোরিক্সা সংঘর্ষে,নিহত ১

0

খাগড়াছড়ির পানছড়িতে অটোরিক্সা ও প্রাইভেট জিপের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা। নিহত হয়েছে অটোরিক্সা চালক । আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাইলটফার্ম বালিকা উচ্চ বিদ্যালরে সামনে এ দুর্ঘটনা ঘটে।নাম সুশান্ত চাকমা (৫৫)। তার বাড়ি উপজেলার সত্যধন পাড়ায়।

এ ঘটনায় প্রাইভেট জিপ চালক খাগড়াছড়ির সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়েছে। পানছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় হতাহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ডা. রাজেন্দ্রের সহকর্মী ডা. নয়নময় ত্রিপুরা জানায়, মেডিকেল ক্যাম্প শেষ করে ফেরার সময় অটোরিক্সার সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সা চালক মারা যান। এ ঘটনায় চিকিৎসক রাজেন্দ্র আহত হন। তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ ঘটনাস্থলেই অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছ্। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.