কাপ্তাই প্রতিনিধি: একটি ঘরের আশায় দীর্ঘ ৪০বছর যাবৎ জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করছে রমজান। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নংওয়ার্ডে সীতারঘাট এলাকায় বসবাস করছে মৃর্ত নুরুল ইসলামের ছেলে রমজান আলী। রমজান পেশায় একজন জেলে। পরিবারে স্ত্রী ও ৪ছেলে মেয়ে নিয়ে সংসার।কোন দিন কর্ণফুলী নদীতে মাছ পেলে তা বিক্রয় করে চলে সংসারের হাড়ি। আর মাছ না পেলে সংসার তো চলেনা। ১৭ বছর পূর্বে বড় ভাই দুলাল শারীরিক বিভিন্ন সমস্যা জনিত ফলে স্ত্রী, ৩ছেলে-মেয়ে রেখে মারাযায়। বড় ভাইয়ের মৃর্ত্যর পর বাবার ইচ্ছায় বড় ভাইয়ের সংসারের ৩ছেলে,মেয়েকে মানুষ করার জন্য ভাবিকে বিয়ে করে রমজান।এর কয়েক বছর পর রমজানের ঘরে একটি সন্তান হয়।এর কয়েক বছর পর মা মারাযায়। এবং দেড় বছরের মাঝে বাবা নুরুল ইসলাম ও মারাযায়। সংসারে চলে নির্মম টানাপোড়ন ও অভাব অনটন। নিজস্ব কোন ভিটে মাটি না থাকায় দীর্ঘ ৪০বছর পূর্বে বাবার রেখে যাওয়া জরাজীর্ণ মাটির ঘর পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে।সরজমিনে গিয়ে দেখাযায় পাহাড়ের ঢালুতে মাটির ঘরের ভিভিন্নস্থানে অসংখ্য ফাটল। এবং ,জরাজীর্ণ টিন। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে সয়লাব হয়ে যায়। এবংবৃষ্টির পানি মাটির ঘর চুষে নেয়ার ফলে নড়বড়ে হয়ে গেছে। যে কোন সময় বড় ধরনের অঘটন হতে পারে জেনেও মৃত্যর ঝুঁকে জেনেও পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে। রমজান হোসেন প্রতিনিধিকে জানান আমি অসহায়,আমার কোন জায়গা জমি বা সম্পত্তি নেই।দীর্ঘ ৪০বছর যাবৎ স্ত্রী ৪ছেলে মেয়েকে নিয়ে ভাঙ্গা ও ঝরাজীর্ণ ঘরে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছি। আমার তেমন কোন অর্থ নেই যে আমার এই ভাঙ্গা ও জরাজীর্ণ ঘরটি মেরামত করব। আমি উপজেলা প্রশাসনসহ বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করছি। ৫নংওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, শিলছড়ি ৯নংওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান রমজান হোসেন একজন জেলে ও অসহায় পরিবার পরিজন নিয়ে মাটির জরাজীর্ণ ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে।একেবারে এতিম। তিনি আরো জানান সম্প্রতি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমেন দে,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন ঘরটি পরিদর্শন করে। ভাঙ্গা মাটির ঘরটি মেরামত করার বা কিছু একটা করার আশ্বাস দেয়।কিন্ত দুঃখের বিষয় নির্বাহী অফিসার বদলি হয়ে যাওয়ার ফল আর কোন কিছুই করা হয়নি।অনুরোধ করছি উক্ত অসহায় পরিবারের ঘরটি সংস্কার বাবদ উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।