দীর্ঘ ৫৮বছর পর বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন কাজ শুরু

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদ উন্নয়নের ব্যাচ ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ৯টায় উন্নয়ন কাজের ব্যাচ ডালাই উদ্বোধন করে কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন অধিনায়ক লেঃকর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আলিম কালাম,প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, মসজিদ কমিটির সহ-সভাপতি মো.বেলাল হোসেন, উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুক্তার হোসেন কাপ্তাই প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন ,ইউপি সদস্য ইমান আলীসহ মসজিদ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সভাপতি আব্দুল আলিম কালাম জানান,মসজিদটি ১৯৬৭সনে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৫৮বছর পর রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪তলা বিশিষ্ট ফাউন্ডেশন নতুনভাবে মসজিদটি তৈরি করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.