দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে

0

মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন আরব সাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি.মি.। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে। বাসস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.