১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

0

হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানান।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এজেন্সিগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদারক করবেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, এবার ভিসা পেয়েও হজে যেতে না পারা ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ বিষয়ে হজ অফিসের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.