বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

0

বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োাজিত সমাবেশে হামলার অভিযোগে মীরসরাই বিএনপি নেতা নুরুল আমিন সহ ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

হামলায় আহত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য লায়ন দেলোয়ার হোসেন বাদী হয়ে সিএমপির কোতোয়ালী থানায় (দায়েরকৃত মামলা নং ১৬, তারিখ ০৫/১১/১৭)

আজ সোমবার (৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন।

আসামীরা হলেন – মুলহোতা মীরসরাই উপজেলার বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ্ উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, শাহীনুর কবির, মোমিন, মোঃ রানা ক্যাডার, মোহন দে, মোঃ রফিক, ইফতেখার হোসেন প্রকাশ জিপশন, রিয়াদ , টিটু, জামসেদ আলম এবং অজ্ঞাতনামা ৯/১০জন।

Mamla copy 6.11.17উল্লেখ্য, শনিবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মামলায় অভিযোগ করা হয়, সমাবেশ চলাবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফের নেতৃত্বে মীরসরাইয়ের বিএনপি-যুবদল-ছাত্রদলের সহ¯্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে প্রবেশ করেন। নাসিমন ভবনের সামনে মাঠে প্রবেশের সময় নুরুল আমীনের সমর্থক কিছু নেতা কর্মী সমাবেশে প্রবেশে বাধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। এনিয়ে দুপক্ষের মধ্যে চেয়ার মারামারি এক পর্যায়ে আসামীরা মনিরুল ইসলাম ইউফুফ ও তার সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়। এসময় মনিরুল ইসলামের মাথায় চেয়ার দিয়ে আঘাত করা হয়। পরে মঞ্চে উপস্থিত শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে ইউসুফ সহ কমপক্ষে ১০/১২জন আহত হয়।

আহতরা হলেন – মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য লায়ন দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, জাবেদ প্রমুখ।

মনিরুল ইসলাম ইউসুফ অভিযোগ করেন, মীরসরাই উপজেলা পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান নুরুল আমিনের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে সমাবেশে আমার উপর এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ করেছি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের কাছে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.