“প্রেমের টানে নবম শ্রেণির ছাত্রী- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির সাথে উধাও !”

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): প্রেম আছে বলেই- পৃথিবী আজো বেঁচে আছে। তাইতো জীবন এত সুন্দর লাগে…! ভালবাসার বন্ধনে প্রকৃত রুপ দিতেই.. প্রেমের টানে বাড়ি ছাড়লেন নওগাঁর সাপাহারের পিছলডাঙ্গা দাখিল মাদ্রাসার নবম শ্রেনির ছাত্রী আশা (ছদ্মনাম) ও তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলাম।
দীর্ঘদিন ছাত্রীর প্রেমে হাবুডবু খেয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর ও মুখরোচক সৃষ্টি হয়েছে। গত ২ দিন আগে তাঁরা অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলামের স্ত্রী, সন্তান, নাতি রয়েছে এবং বর্তমানে তাঁর স্ত্রী ৫ মাসের অন্তসত্তা।
অনুসন্ধানে আরো জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র খাইরুল ইসলাম গত ০১-০৬-২০১৬ ইং তারিখে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে ওই মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সাথে গোপনে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হয়।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নবম শ্রেণির ছাত্রী উধাও রয়েছে। এ বিষয়ে আগামী ১৭ নভেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির জরুরী সভায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.