সমাবেশ মঞ্চে খালেদা জিয়া

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়‍া সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্রের মঞ্চে পৌঁছেছেন। আজ  রোববার বেলা ৩টা ১০ মিনিটে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে উপস্থিত হন।

এর আগে বেলা ২টায় সমাবেশ আনুষ্ঠানিক শুরু হয়। মঞ্চে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় অন্যনেতারাও রয়েছেন।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির সমাবেশ ঘিরে এই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল অব্যাহত রয়েছে। অনেকের হাতে শোভা পাচ্ছে দলের নেত্রীসহ তারেক রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ছবি সম্বলিত রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.