নড়াইলে জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩

0

নড়াইলে জেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান বাচ্চুসহ (৪২) তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় সদরের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোপন বৈঠক করার সময় সদরের দলজিতপুর গ্রামের একটি বাড়ি থেকে জেলা জামায়াতের সেক্রেটারি কোমখালী গ্রামের আতাউর রহমান বাচ্চু, সদরের আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য চৌগাছা গ্রামের আবুল হাসান (৪৮) এবং জামায়াতকর্মী দলজিতপুর গ্রামের ফরিদুজ্জামানকে (৫৫) আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ওবায়দুল্লাহ কায়সারসহ কয়েকজন নেতাকর্মী পালিয়ে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চুর নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.