আবারও মোদির সমালোচনায় মমতা

0

বৃহস্পতিবার আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুমুল সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে এর মুক্তির ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস অভিযোগ করায় তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের জন্য মোদির অবদান কতটুকু- এই নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার মমতা বলেন, মহাত্মা গান্ধী বা বিআর আম্বেদকরের জীবন নিয়ে বরং ছবি দেখবে মানুষ। মোদির জীবন নিয়ে কেন দেখবে?
মমতার কথায়, “মানুষ কেন আপনার ছবি দেখবে? মানুষের যদি ছবি দেখতেই হয়, তবে তারা গান্ধীজি, আম্বেদকরজির ওপর বানানো ছবি দেখবে। মোদিকে নিয়ে বানানো ছবি দেখতে যাবে কেন? দেশের জন্য কী অবদান রয়েছে মোদির?”

প্রসঙ্গত, ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এটা নিয়ে আপত্তি জানাতে শুরু করে বিরোধী দলগুলো। শেষ পর্যন্ত তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বলে, এই ছবিটি নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করছে।
ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ১২ এপ্রিল। তারপর তা সাতদিন এগিয়ে আনা হয়। ঠিক প্রথম দফা নির্বাচনের ৬ দিন আগে ৫ এপ্রিল এটা মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি ছবিটির প্রযোজকের পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে জানানো হয়, ছবিটি ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে না। মুক্তির পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে। কেন মুক্তি পাচ্ছে না ছবিটি, তা অবশ্য স্পষ্ট করেননি প্রযোজক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.