আমি মোদির মতো বাথরুম উদ্বোধন করি না : মমতা

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারণার সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদির মতো বাথরুম উদ্বোধন করতে যাই না আমি। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার মমতা বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রচারণার উদ্দেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু আমি মোদির মতো নই। আমরা আজ ১৩ বিলিয়ন রুপি মূল্যের ২১৭টি প্রকল্প উদ্বোধন করছি। আমি মোদির মতো কাজ করি না, যে কিনা বাথরুম উদ্বোধন করতেও যায়।
হাওড়ায় এসব প্রকল্প উদ্বোধনের সময় মমতা আরও বলেন, আমি একদিনে ১ হাজার প্রকল্প উদ্বোধন করতে পারি এবং এভাবে সরকারের অর্থ বাঁচাই। এর মাধ্যমে বিজ্ঞাপনের জন্য বাড়তি অর্থ খরচ হয় না। এতো প্রচারণার দরকার কী? ভালো কাজের প্রচারণা লাগে না।
পুলওয়ামা ঘটনা নিয়ে এ দিনও বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুরে মমতা বলেন, জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গুগলে গিয়ে সার্চ করে আমার ধর্ম দেখছে। আমার ধর্ম মানবতা। মানবতা জানো? আমি দাঙ্গা করতে দেব না। কিছুতেই না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.