আল-জাজিরার ব্যুরো চীফ গাজা ত্যাগ করেছেন

0

গাজা ত্যাগ করেছেন কাতারভিত্তিক আল-জাজিরার ব্যুরো চীফ ওয়ায়েল আল দাহদুহ ।

গাজায় ইসরাইলি হামলায় তার স্ত্রী, সন্তান ও সহকর্মীরা প্রাণ হারিয়েছেন।

দক্ষিণ গাজায় ৫৩ বছর বয়সী আল দাহদুহ বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিককে জানিয়েছেন, তিনি রাফাহ সীমান্ত পাড়ি দিয়েছেন। তিনি কাতার যাবেন। সেখানে তার শরীরে অস্ত্রোপচার হবে। গত মাসে ইসরাইলি হামলায় তিনি আহত হয়েছিলেন। একই হামলায় আল-জাজিরার ক্যামেরাম্যান সামের আবু দাক্কাহসহ কয়েকজন নিহত হয়েছে।

এছাড়া অক্টোবরে ইসরাইলের বিমান হামলায় আল দাহদুহ’র স্ত্রী, তাদের দুই সন্তান, এক নাতি নিহত হয়েছে। এছাড়া চলতি মাসে রাফায় গাড়ি চালানোর সময় ইসরাইলি হামলায় তার বড় ছেলেও প্রাণ হারিয়েছেন।

দাহদুহ মঙ্গলবার একজন আত্মীয়কে নিয়ে মিসরে প্রবেশ করেন। এর আগে গত সপ্তাহে তার চার সন্তান রাফাহ সীমান্ত পাড়ি দিয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের হিসেব অনুযায়ী, ইসরাইল হামাস যুদ্ধে কমপক্ষে ৮২ সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যে ৭৫ জন নিহত হয়েছে গাজায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.