উপাচার্যের বাসায় তাণ্ডব চালিয়েছে শিবির-ছাত্রদল: ছাত্রলীগ

0

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৫ মার্চের কালরাতের মতো তাণ্ডব চালানো হয়েছে ঢাবি উপাচার্যের বাসায়। তার বাড়ির দেয়াল, জানালার কাঁচ, গাড়ি অনেক কিছুই পুড়িয়ে ফেলা হয়েছে। ছাত্রলীগের সকল নেতাকর্মীদের জন্যই ওইদিন আমাদের উপাচার্য ও তার পরিবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। আমরা চাই আন্দোলনকারী যারাই হোক, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক।

সোহাগ বলেন, গত ৮ তারিখ তারা (কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা) আন্দোলনের নামে যা করেছে, সেটা কোনো আন্দোলন হতে পারে না। এছাড়া তারা একজন মানুষ মারা গেছে বলে গুজব ছড়িয়েছে অথচ তিনি মারা যাননি। কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার গুজব তুলে ইমরান এইচ সরকার ফেসবুকে প্রোপাগান্ডা চালিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা এবং উপাচার্য বাসভবনে হামলাকারীদের শাস্তির দাবি জানান ছাত্রলীগ সভাপতি।
চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে রোববার রাতে ঢাকার শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে ভিসির বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.